ঢাকাশনিবার , ১৪ মে ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় চেয়ারম্যান কর্তৃক মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

TITUL ISLAM
মে ১৪, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় নিজের জমির গাছ কাটতে বাঁধা প্রদান ও ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান কর্তৃক মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এম.এ আজ্জাতুল হাসান শান্ত নামে এক ব্যাক্তি।

শনিবার (১৪ মে) দুপুরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর বিছনদই গ্রামে নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে এম.এ আজ্জাতুল হাসান শান্ত দাবী করেন, চলাচলের সুবিধার্থে আমাদের নিজস্ব জমির উপর নিজস্ব অর্থায়নে একটি পারিবারিক রাস্তা তৈরী করি। সেই রাস্তার ধারে বিভিন্ন প্রজাতির কিছু গাছ রোপন করি। গত ৯ মে আমরা উক্ত গাছগুলোর মধ্যে ১৭ টি গাছ কর্তন করি।

এমতাবস্থায় উক্ত ইউনিয়ন চেয়ারম্যান মশিউর রহমান গ্রাম পুলিশের মাধ্যমে আমাকে চুরির অপবাদ দিয়ে একটি নোটিশ প্রেরন করে। এবং এই চেয়ারম্যান আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানী ও মিথ্যা অপবাদ দেয়ার চেষ্টা করে। আমি এই মিথ্যা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদসহ প্রশাসনের সহযোগীতা কামনা করছি।

ডাউয়াবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. মশিউর রহমান জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়ার পর গ্রাম পুলিশের মাধ্যমে একটি নোটিশ প্রেরন করেছি। আজ্জাতুল হাসান শান্ত উক্ত নোটিশ গ্রহন না করে উল্টো আমার গ্রাম পুলিশকে হুমকি প্রদান করেছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।