ঢাকাশুক্রবার , ২৯ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আমরা শান্তি প্রিয় মানুষ জেলার সকল মানুষ কে নিয়ে ‘‘শান্তিতে থাকতে চাই’’ লালমনিরহাট পুলিশ সুপার

TITUL ISLAM
এপ্রিল ২৯, ২০২২ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।।

লালমনিরহাটের কালীগঞ্জ থানার উদ্যোগে শুক্রবার ২৯ এপ্রিল থানা প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের অয়োজক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কৃতজ্ঞতা জানান।

ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ ‘‘শান্তিতে থাকতে চাই’’ রমজান মাস আরবি মাস সমূহের মধ্যে সবচেয়ে বরকতময় ও মর্যাদাপূর্ণ মাস। মুসলিম উম্মার জন্য এ মাসের গুরুত্ব ও বৈশিষ্ট্য অপরিসীম। ইফতারের এত সুন্দর আয়োজন করার জন্য তিনি কালীগঞ্জ থানার ওসিকে ধন্যবাদ জানান পুলিশ সুপার আবিদা সুলতানা ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম পিপিএম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন,চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু,গোড়ল ইউপি চেয়ারম্যান নুরুল আমিন,মদাতী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব, সাংবাদিক শেখ আব্দুল আলিম, তিতাস আলম, হায়দার আলী বাবু, মনজুরুল ইসলাম মঞ্জু, সহিদুল ইসলাম, নিয়াজ আহমদ শিপন,রাহেবুল ইসলাম টিটুল,সহ আরো সাংবাদিক বৃন্দ,

এবং উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক রেফাজ রাঙ্গা, প্রভাষক মনিরুল ইসলাম কাঞ্চন,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জামাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগ নেতা আবু সাঈদ,এটি এম আবু শামীম মুসাসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ, আলেম-ওলামা,জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকরা।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন করিমপুর মাদরাসার অবসরপ্রাপ্ত সহঃসুপার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম আব্দুল মান্নান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।