ঢাকামঙ্গলবার , ১৯ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দশম শ্রেণির ক্লাস নিলেন লালমনিরহাটের ডিসি আবু জাফর

TITUL ISLAM
এপ্রিল ১৯, ২০২২ ৯:০০ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।।

দশম শ্রেণির শিক্ষার্থীদের রসায়ন ক্লাস
করালেন লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর।

মঙ্গলবার (১৯ এপ্রিল ) দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ক্লাস করান তিনি।

নিয়মিত কাজে ওই মহাসড়ক হয়ে যাচ্ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। এ সময় হঠাৎ তিনি বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। এরপর শ্রেণি কক্ষে চলে যান এবং শিক্ষার্থীদের পাঠদান করেন।

দশম শ্রেনির বিভিন্ন বিষয়ে পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন জেলা প্রশাসক আবু জাফর।

শিক্ষক হিসেবে শ্রেণি কক্ষে জেলা প্রশাসককে দেখে শিক্ষার্থীরা প্রথম দিকে ভয় পেলেও পরবর্তী আনন্দ দায়ক পরিবেশে উৎফুল্ল মনে পাঠদান শ্রবণ করে  শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষক ডিসি’র নানান প্রশ্নের উত্তর দেয়।

ডিসি’র পাঠদানের বিষয়টি সাধুবাদ জানিয়ে স্থানীয় অভিভাবকরা ,

সরকারি কর্মকর্তারা বিদ্যালয়গুলো নিয়মিত ভাবে হঠাৎ পরিদর্শন করলে শিক্ষারমাণ অনেকাংশে বৃদ্ধি পাবে।

জেলা প্রশাসক যে কাজ শুরু করেছেন তা অব্যাহত থাকলে বিদ্যালয়গুলোতে শিক্ষকদের উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি শিক্ষারমাণ ও পরিবেশ সুন্দর হবে।

আগাম না জানিয়ে হঠাৎ বিদ্যালয়গুলো পরিদর্শন করতে ডিসিসহ সরকারি কর্মকর্তাদের প্রতি আহবান জানান অভিভাবকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, জেলা প্রশাসক মহোদয় হঠাৎ বিদ্যালয়ের প্রবেশ করেন। শ্রেণি কক্ষে পাঠদানসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন তিনি।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ওই পথে যেতে হঠাৎ বিদ্যালয়টিতে প্রবেশ করে শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানের খোঁজ খবর নিয়েছি। ছাত্র ছাত্রীর সঙ্গে কথা বলতে ভাল লাগে তাই ক্লাশে পাঠদান করেছি।

ব্যস্ততা কম থাকলে পাঠদান করতে বিদ্যালয়ে যেতে ইচ্ছে করে। তাই সুযোগ হলেই ক্লাশে যাই। যা আগামী দিনেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর মহোদয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান সনি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক সহ কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।