লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ধরলা নদীতে গোসল করতে নেমে এক কিশোর নিখোঁজ।স্থানীয়দের ধারণা সে ডুবে মারা গিয়েছে।
ঘটনাটি মঙ্গলবার ১২ এপ্রিল দুপুরে ঘটেছে।নিখোঁজ কিশোর লালমনিরহাট পৌরসভার সাপটানার শফিকুল ইসলামের ছেলে সজিব।সরকারি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান,সজিব তার ১১ জন বন্ধুকে নিয়ে মোগলহাট বেড়াতে যান।মোগলহাটের বিজিবি বিওপি ক্যাস্পের পাশে ধরলায় গোসল করতে নামেন।বেলা ৩টার পরে সে নিখোঁজ হয়।পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।এক পর্যায়ে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়।সন্ধ্যা ৭ টা পর্যন্ত উদ্ধার অভিযান চলে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক নিখোঁজের সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে অামাদের উদ্ধার অভিযান শুরু করেছি।লালমনিরহাটে অামাদের ডুবুরি দল না থাকায় রংপুর থেকে এসে অভিযান শুরু করেছে।অন্ধকার হওয়ার কারণে অাজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়েছে।কিল সকাল থেকে ডুবুরি দল অাবার অভিযান শুরু করবে।


