ঢাকাবৃহস্পতিবার , ২৪ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীরা পেলেন লাল গোলাপ

TITUL ISLAM
মার্চ ২৪, ২০২২ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।।

‘হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন’ স্লোগানকে সামনে রেখে মোটরসাইকেল চালক এবং আরোহীদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান পরিচালনার সময় হেলমেট পরিহিত চালক ও আরোহীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশ।

দুপুরে জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্বরে এ বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিরহাট পুলিশ।জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ অভিযান পরিচালনার সময় লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম), রংপুর রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম) আকতার হোসেন, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনার আগে মিশন মোড় চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালক ও আরোহীদের সাথে সচেতনতা বাড়াতে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে মহাসড়ক দিয়ে হেলমেট পরিহিত চলাচলকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের লাল গোলাপ হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।