ঢাকাশুক্রবার , ১৪ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ওয়ালটন কাষ্টমার সার্ভিস ম্যানেজমেন্ট ৭৭ তম শাখা উদ্বোধন

TITUL ISLAM
জানুয়ারি ১৪, ২০২২ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

সকলের দোরগোড়ায় গ্রাহক সেবা পোঁছে দেয়ার লক্ষ্যে ওয়ালটন কাষ্টমার সার্ভিস ম্যানেজমেন্ট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৪ জানুয়ারি) লালমনিরহাট এ ওয়ালটন কাষ্টমার সার্ভিস ম্যানেজমেন্ট এর সাতাত্তর (৭৭) তম শাখার শুভ উদ্বোধন করা হয়।

জেলা শহরের পাট গ্রাম রোড, জেলা পরিষদ মোর,খাতা পারাতে সার্ভিস পয়েন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন ওয়ালটন কাষ্টমার সার্ভিস ম্যানেজমেন্ট এর হেড অব মনিটরিং জনাব পলাশ কুমার শাহা।

উদ্বোধনী বক্তব্যে পলাশ কুমার শাহা বলেন বিক্রয় এবং কাস্টমার সন্তুষ্টি বৃদ্ধির স্বার্থেই এই সার্ভিস পয়েন্ট চালু করা হয়। এই সার্ভিস পয়েন্ট থেকে খুব সহজে এবং দ্রুত সময়ের মধ্যে গ্রাহকগণ সেবা নিতে পারবেন। এই ক্ষেত্রে অত্র এলাকার সকল সেলস পয়েন্টের কর্মকর্তা এবং কর্মচারীদের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, সার্ভিসের জন্য কোন কাস্টমার যেন হয়রানির শিকার না হয় সে জন্য ওয়ালটন কাষ্টমার সার্ভিস ম্যানেজমেন্ট সব সময় কাজ করে যাচ্ছে। সার্ভিসকে কিভাবে আরো উন্নত থেকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে।

মনিটরিং অফিসার জনাব ইলিয়াস বলেন কাস্টমার সেবা আরো উন্নত করতেই এই সার্ভিস পয়েন্টটি চালু করা হয়েছে। উত্তরোত্তর সার্ভিস আরো ভাল হবে।

মিশন মোর ওয়ালটন প্লাজা এর ম্যানেজার জনাব রশিদুল বলেন এই সার্ভিস পয়েন্ট চালু করার মাধ্যমে লালমনিরহাট সার্ভিসের একটি নতুন অধ্যায় শুরু হল। কাস্টমারগণ আরো দ্রুত সার্ভিস পাবেন যাতে বিক্রয়ের পরিমাণ আরো বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে এলাকার গন্যমান্য ব্যাক্তি প্লাজা এবং ডিস্ট্রিবিউটর এর ম্যানেজারগণ এবং আমন্ত্রিত অথিতি বৃন্দ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।