ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের ১৬ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

TITUL ISLAM
জানুয়ারি ১২, ২০২২ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলাসহ ১৬ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন।

বুধবার ( ১২ জানুয়ারি) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ী চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আবু জাফর।

অনুষ্ঠানে তৃতীয় ধাপে নির্বাচিত লালমনিরহাট সদর উপজেলার ৯ জন ও কালীগঞ্জ উপজেলার ৭ জন চেয়ারম্যান অংশ নিয়ে আগামী পাঁচ বছর মেয়াদের জন্য শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু জাফর নির্বাচিত চেয়ারম্যানগণকে স্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সঙ্গে সম্পন্ন করাসহ নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিকসহ অন্যান্য কর্মকর্তা ও ১৬ ইউনিয়নের সচিববৃন্দ উপস্থিত ছিলেন। পরে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।