ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ফেন্সিডিলসহ পুলিশ কনস্টবল আটক 

TITUL ISLAM
জানুয়ারি ১১, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৭০ বোতল ফেন্সিডিলসহ হুমায়ুন কবির নামে একজন পুলিশ কনস্টবলকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর। তিনি হাতীবান্ধা হাইওয়ে থানার কনস্টবল পদে কর্মরত।
 
মঙ্গলবার(১১ জানুয়ারী) দুপুরে ওই উপজেলার কাকিনা ইউনিয়নের সিরাজুল মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক খায়রুল বাশার  জানান, ভারতীয় সীমান্ত হয়ে পাচার হওয়া মাদক পুলিশ ও সাংবাদিক স্টিকার লাগানো গাড়িতে পরিবহন করে রংপুরসহ সারাদেশে পাঠানো হচ্ছে। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডের সিরাজুল মার্কেট এলাকায় অভিযান চালায় লালমনিরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের একটি দল। 
 
এ সময় রংপুরগামি একটি মোটর সাইকেল সন্দেহমুলক ভাবে আটক করা হয়। পরে মোটর সাইকেল ও আরোহী পুলিশ কনস্টবল হুমায়ুন কবিরকে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে আটক হুমায়ুন কবিরের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
 
হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ ওই পুলিশ কনস্টবল  থানার কনস্টবল পদে কর্মরত এ তথ‌্যর সত‌্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।