ঢাকামঙ্গলবার , ১১ জানুয়ারি ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাট চেম্বার অব কমার্সের কম্বল পেয়ে খুশি হতদরিদ্র মানুষ 

TITUL ISLAM
জানুয়ারি ১১, ২০২২ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।। 
জেলার ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১১ জানুয়ারী) বিকালে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভবনে এক হাজার দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

সদর উপজেলার চিনিপাড়া গ্রামের প্রতিবন্ধী রফিকুল ইসলাম (৪০) কম্বল পেয়ে বলেন, প্রচন্ড শীতের সময় একটি কম্বল পেয়েছি যা আমার পরিবারের জন্য উপকার হবে। সরকারীভাবে কোনো কম্বল না পেলেও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে একটি কম্বল পেয়েছি। 

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আবু জাফর। 

লালমনিরহাট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মোড়ল হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান,পুলিশ সুপার আবিদা সুলতানা। 

এসময় লালমনিরহাট চেম্বার অব কমার্সের পরিচালক, পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।