ঢাকাসোমবার , ২৯ নভেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থী পেলেন সমান ভোট

TITUL ISLAM
নভেম্বর ২৯, ২০২১ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সমসংখ্যক ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করেছে রিটানিং কর্মকর্তা।

রবিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী জয়লাভ করলেও পরাজিত হয়েছেন চারজন। বাকি একটির ফলাফল ঘোষণা করা হয়নি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম দুজনে নয় হাজার ৮৪০ ভোট পেয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক বলেন, দুই প্রার্থীর সমসংখ্যক ভোট পাওয়ার কারনে ফলাফল ঘোষণা করা হয়নি। নির্বাচন আইন অনুযায়ী ওই দুইজনকে নিয়ে আবার ভোট অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।