ঢাকাবুধবার , ১০ নভেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রংপুর রেঞ্জ ভলিবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত

TITUL ISLAM
নভেম্বর ১০, ২০২১ ৮:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে রংপুর রেঞ্জ ভলিবল চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে গত মঙ্গলবার বিকেলে পুলিশ লাইন্স মাঠে ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় নীলফামারী জেলা পুলিশ ২-০ সেটে ঠাকুরগাঁও জেলা পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(ক্রাইম অ্যান্ড  অপারেশনস)

মো: ওয়ালিদ হোসেন। লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে এসময় অন্যানের মধ্যে লালমনিরহাট পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম,আতিকুল ইসলাম,মারুফা জামালসহ লালমনিরহাট,ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা পুলিশের কমকতারা উপস্থিত ছিলেন।

খেলা পরিচালনা করেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার ভলিবল কমিটির সাধারন সম্পাদক,সাংবাদিক আনিছুর রহমান লাডলা,রেফারী নুরজামাল মন্জু,রেজাউল ইসলাম,আব্দুস সাত্তার মানু ও কামরুজ্জামান। তিনদিন ব্যাপি এ প্রতিযোগিতায় রংপুর রেঞ্জের ৯টি দল অংশ নেয়।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।