ঢাকারবিবার , ৩ অক্টোবর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা বাবু বিজয় কুমার রায়ের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী’র শোক

TITUL ISLAM
অক্টোবর ৩, ২০২১ ৬:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায়ের মৃত্যুতে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় মন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে কালীগঞ্জ তথা বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলায় বিশাল শুণ্যতার সৃষ্টি হলো।

মন্ত্রী প্রয়াত অধ্যাপক বাবু বিজয় কুমার রায়-এর
আত্মার সদগতি কামনা করেন ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বাবু বিজয় কুমার রায় ০২ অক্টোবর ২০২১(শনিবার) রাত ১১.৩০ টায় কালীগঞ্জে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ০২ ছেলে, ০২ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।