ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের হাতীবান্ধায় নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

TITUL ISLAM
আগস্ট ১১, ২০২১ ৯:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

লালমনিরহাটের হাতীবান্ধায় নাজমুস সাকিব (২৬) নামে এক নব্য জেএমবি’র সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গত ৯ আগস্ট রাতে ঢাকার খিলগাঁও এলাকায় এন্টি টেরিজম ইউনিট ও হাতীবান্ধা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাকিবকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১১ আগস্ট) সকালে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃত সাকিব উপজেলার টংভাঙ্গা এলাকার কোরবান আলীর ছেলে। এছাড়া তার নামে হাতীবান্ধা থানায় দুটি মামলা আছে এবং সেই মামলার পলাতক আসামি সে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, নব্য জেএমবি’র সদস্য সাকিবের নামে পুলিশ সদস্যকে আহত ও সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার দুটি মামলা রয়েছে হাতীবান্ধা থানায়। ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত এবং সেই মামলার পলাতক আসামি সে।

তিনি আরো বলেন, গত ৯ আগস্ট রাতে এন্টি টেরিজম ইউনিট ও হাতীবান্ধা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ঢাকার খিলগাঁও এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করে। এছাড়া বুধবার দুপুরে সাকিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।