ঢাকামঙ্গলবার , ১০ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় বেপরোয়া মাদককারবাবাী!! হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত

TITUL ISLAM
আগস্ট ১০, ২০২১ ১০:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছে। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার দিবাগত রাতে জেলার হাতীবান্ধা উপজেলার নওদাবাস এলাকায় এ ঘটনা ঘটে।হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক আজমির হোসেন জানান, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে একটি মটর সাইকেল রেখে পালিয়ে যায় মাদক ব্যবসায়ীরা। পরে পুলিশ মটর সাইকেলটি তল্লাশি করতে থাকেন। এমন সময় ওই মাদক ব্যবসায়ীরা দলবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়।

এতে হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক সুজন কুমার রায়, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও কনস্টেবল জালাল আহত হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীরা ওই মটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে হাতীবান্ধা থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে পশ্চিম নওদাবাস এলাকার সুধান চন্দ্রের পুত্র বিশ্বনাথ (২১) ও বিধান (১৯), আব্দুর রহিমের পুত্র আইয়ুব আলী (৪৮) ও পুর্ব নওদাবাস এলাকার সুরুজ্জামানের পুত্র শামীম (২৫) কে গ্রেফতার করেন।

আহত পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।হাতীবান্ধা থানা পুলিশের ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। ইতোমধ্যে ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে । বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।