ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

TITUL ISLAM
আগস্ট ৯, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট  প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রশিদুল ইসলাম (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৯ আগস্ট) উপজেলার দোলাপাড়া গ্রামে সিআইডি ও পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রশিদুল ইসলাম দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি বড়খাতা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ জানায়, ২৯ নভেম্বর বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমুর ৩৪ শতাংশ জমি নিজের দাবি করে দখল নেয়ার চেষ্টা করে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলী। এ সময় উভয়পক্ষের সংঘর্ষ বাধে। আমুর ছেলে শামিম হোসেন সংঘর্ষ থামাতে গেলে তাকে বেধড়ক মারধর করে তোয়াব আলীর লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে ৪ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নিহত শামিম হোসেনের বোন মোছা. আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ মামলার প্রধান আসামি তোয়াব আলীকে (৩৮) গ্রেফতার করে। বাকিরা পলাতক থাকায় পরবর্তীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, হত্যা মামলায় রশিদুর ইসলাম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে লালমনিরহাট নিয়ে যাওয়া হয়েছে।

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।