ঢাকাসোমবার , ৯ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে অবৈধ ভাবে কয়েক কোটি টাকার গাছ কর্তনের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

TITUL ISLAM
আগস্ট ৯, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় অবৈধভাবে রাস্তার পাশের বিভিন্ন জাতের কয়েক কোটি টাকার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেলের রিরুদ্ধে।

এ ঘটনায় গত রবিবার (৮ আগষ্ট) স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রধানমন্ত্রী, মোতাহার হোসেন এমপি, দুর্নীতি দমন কমিশন, লালমনিরহাট জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন।

আবু হেনা মোস্তফা জামাল সোহেল হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

অভিযোগকারী আব্দুর রহমান উপজেলার বুড়া সারডুবি গ্রামের মৃত ছকমল খাঁয়ের পুত্র।
জানাগেছে, উপজেলার বড়খাতা ইউপির ময়দান হতে বাউড়া ইউনিয়নের হোসনাবাদ গ্রামের সীমানা পর্যন্ত রাস্তার দু-ধারে প্রায় তিন হাজার গাছ রয়েছে।

যার মূল্য কয়েক কোটি টাকা। বড়খাতা ইউপি চেয়ারম্যান সোহেল ও তার লোকজন গত তিন চার দিন থেকে অবৈধ ভাবে কর্তন করে বিক্রয় করছেন। তাদের কাছে গাছ কাটার বৈধ কাগজপত্র দেখতে চাইলে। তারা কাগজ দেখাতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে আব্দুর রহমান বলেন, অবৈধ ভাবে চেয়ারম্যান ও তার লোকজন প্রায়  ৪কোটি টাকার গাছ কেটে বিক্রয় করেছে। আমি এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছি। আর তাই সোহেল চেয়ারম্যান আমাকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছেন।

আমাকে মিথ্যা মামলায় ফাঁসাবেন। এছাড়া আমার ও আমার পরিবারের বিভিন্নভাবে ক্ষতি করবেন।

এ বিষয়ে বড়খাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল বলেন, নিয়ম অনুযায়ী গাছ কাটা হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।