ঢাকামঙ্গলবার , ৩ আগস্ট ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মাদক সেবন করতে গিয়ে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

TITUL ISLAM
আগস্ট ৩, ২০২১ ৯:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট জেলা প্রতিনিধি।।

লালমনিরহাটের হাতীবান্ধায় ইয়াবা ও গাঁজা ক্রয় ও সেবন করতে গিয়ে সাবেক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার মধ্য রাতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী এলাকা থেকে তাদের আটক করে হয়।
এ সময় তাদের কাছ থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিঙ্গিমারী গ্রামের আদম শফিউল্লাহার ছেলে নিয়াজ আহেম্মদ বাপ্পী, ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে আতোয়ার রহমান, নুর ইসলামের ছেলে লাভলু হোসেন, টংভাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফাহমিদুল ইসলাম সিক্ত।

পুলিশ জানান, গোপন সাংবাদের ভিত্তিতে ওই উপজেলার মধ্য গড্ডিমারী এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই এলাকার সমজুদ্দিনের ছেলে জাহাঙ্গীরের বাড়ি থেকে ৮ পিচ ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আটক ৪ জনকে ইতোমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।