ঢাকাশনিবার , ২৬ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মামলা তুলে নিতে বাদীকে হত্যার চেষ্টা!ড্রাইভার সহ আহত ৩ অটোরিকশা ভাংচুর

TITUL ISLAM
জুন ২৬, ২০২১ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!


লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী  উপজেলার দৈলজোড় গ্রামের এক গৃহবধূকে অমানবিক  নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলা তুলে নিতে হত্যার হুমকি ও মারপিট করার ঘটনা ঘটেছে।


১৯ জুন রাতে কালীগঞ্জ উপজেলার বুকশিলা ব্রীজের উপর বাদীকে মামলা তুলে নিতে মারপিট করার এমন  ঘটনাটি ঘটেছে। 


জানা গেছে , কালীগঞ্জ উপজেলার গোড়ল গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে লিপি খাতুনের সাথে পাশ্ববর্তী আদিতমারী উপজেলার পশ্চিম দৈলজোড় গ্রামের নওশাদ আলীর ছেলে আজাহার আলীর সাথে ২০১৪ সালের ১৬ মে রেজিষ্ট্রি মুলে বিয়ে সম্পুর্ন হয়। বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে দুই লক্ষ টাকা যৌতুকও দেন ছেলেকে। তাদের সংসারে একটি সন্তানও রয়েছে। বিয়ের বেশ দুএক বছর ভালই কাটে তাদের সংসার জীবন।  কিছুদিন পর পাষন্ড স্বামী আজাহার ও তার পরিবারের লোকজন যৌতুকবাবদ আরও ১ লক্ষ টাকা দাবী করে। যৌতুকের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় ওই গৃহবধূর উপর নেমে আসে

অমানবিক  নির্যাতন। 


অবশেষে চলতি বছরের ১৫ জানুয়ারি ওই পাষন্ড স্বামী  গৃহবধূকে মারপিট করে বাড়ী থেকে তাড়িয়ে দেন।


স্বামীর বাড়ীর এমন নির্যাতন সইতে না পেরে ওই গৃহবধূ বাদী হয়ে স্বামীসহ তিনজনকে আসামী করে  গত ১ ফেব্রুয়ারি  লালমনিরহাট আদালতে একটি মামলা করেন।


২৬ জুন ওই গৃহবধূর বাবা সাংবাদিকদের জানান, গত ১৯ জুন বাদী রংপুর মেডিকেল হইতে অটোরিকশা যোগে বাড়ীতে ফেরার পথে মুল আসামি সহ অপরিচিত কয়েকজন কালীগঞ্জ উপজেলার বুকশিলা ব্রীজে বাদীকে আটক করে মামলা তুলে নেওয়ার জন্য  মারপিট করে বিভিন্ন স্থানে ফুলা জখম করে প্রাণনাশের হুমকি দেন।

এসময় অটোরিকশার ড্রাইভারকে ও  মারপিট করে এবং অটোরিকশাটি ভাংচুর করে।


এসময় অটোরিকশার এক যাত্রী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বাদীকেসহ তিনজনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। যাহার ভর্তি রেজিঃ নং (বাদী) ৬৯৮৪/৪৫ বেড নং অতিঃ ২৯। জখমি রিনা ৬৯৮৬/৪৭ বেড নং অতিঃ ২৮। অটোরিকশার ড্রাইভার ভর্তি রেজিঃ নং ৬৯৮৫/৪০ বেড নং অতিঃ ৫।


এ ঘটনায় বাদী আরও দুইজনসহ অজ্ঞাতনামা ৬ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের করেন। মামলা নং ২৯।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 



শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।