ঢাকারবিবার , ২০ জুন ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ৯৯৯-এ ফোন করে মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন মা মেয়ে’ আটক ১

TITUL ISLAM
জুন ২০, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!


রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে শিউলি (৩৫) নামের এক গৃহবধু কে ও তার মেয়েকে শ্লীলতাহানি ঘটায় ও পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ জুন) বিকালে ঘটনাটি ঘটেছে উপজেলার দলগ্রাম ইউনিয়নের ময়নারবাজার এলাকায়। ঘটনার বেগতিক দেখে ৯৯৯-এ ফোন দেন এলাকাবাসী । তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে মা মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে।


কালীগঞ্জ থানার এসআই রফিক জানান, শনিবার দুপুরে ৯৯৯-এ কল করে এলাকাবাসী জানান আতিক গং সমুহ লোকজন শিউলি ও তার মেয়েকে প্রকাশ্যে রাস্তায় ফেলে বুকের ওপর বসে শ্লীলহানিতা মুলক ঘটনা ঘটায় এবং মারপিট করে জখম করে। রাতে মামলা হলে প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।


ভুক্তভোগীর ভাই শরফ উদ্দিন শরীফ, আতিক সহ ৮ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।।

এ ঘটনায় শিউলি বেগমের ভাই শরিফ উদ্দিন জানান, শনিবার দুপুরে আতিকসহ ৭-৮ জন মিলে আমার বোন ও তার ছেলে মেয়ে কে রাস্তায় ফেলে মারধর করে ও শ্লীলতাহানিতা ঘটায়।


কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, মামলা দায়েরের পর ঘটনার সাথে প্রধান আসামী
আতিক কে আটক করে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে । বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।