ঢাকামঙ্গলবার , ২৭ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে খেলতে গিয়ে একই গ্রামে দুই শিশুর মৃত্যু

TITUL ISLAM
এপ্রিল ২৭, ২০২১ ৭:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি ঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় এক ঘন্টার ব্যবধানে একই গ্রামে পানিতে ডুবে ও সড়ক দূর্ঘটনায় ২ শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা দুইটি ঘটে। পানিতে ডুবে মৃত্যু ইয়াসিন আরাফাত (৫) ওই গ্রামের হাফিজার রহমান লিটনের পুত্র আর সড়ক দুর্ঘটনায় নিহত মাহিন (৫) একই এলাকার হাফিজুল ইসলামের পুত্র।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সকাল সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে হাফিজার রহমান লিটনের পুত্র ইয়াসিন আরাফাত (৫)’র মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পার্শ্ববতী হাফিজুল ইসলামের দুই পুত্র মাহিন (৫) ও ফাহিম (১০) বাড়ির পাশে রাস্তায় সাইকেল নিয়ে খেলতে গিয়ে ট্রলির নিচে মাহিনের মৃত্যু ঘটে।
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল দুইটি মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।