ঢাকাশনিবার , ২৪ এপ্রিল ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, সেই ভাই-ভাবী গ্রেপ্তার 

TITUL ISLAM
এপ্রিল ২৪, ২০২১ ৬:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জে বড়    ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় অভিযুক্ত বড়ভাই ও ভাবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে কালীগঞ্জ থানায় আসামিদের হস্তান্তর করা হয়। এর আগে শক্রবার সকালে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা পুলিশ একটি স্থানীয় বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বড়ভাই  সোলেমান হোসেন (৫৫) ও ভাবী জোসনা বেগম (৪৮) কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুুুুহুলী এলাকার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানাগেছে , লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী এলাকায় দীর্ঘদিন ধরে ছোট ভাই আক্কাস হোসেনের সঙ্গে জমি-জমা বিষয়ে বিরোধ চলছিল বড় ভাই সোলেমানের। গত ২৩ মার্চ

মঙ্গলবার দুপুরে জমি নিয়ে কথাকাটি হলে স্থানীয়দের সমোঝোতায় মিটে যায়। এরই জের ধরে সন্ধ্যায় আবারও তাদের মধ্যে কথাকাটি শুরু হয়। একপর্যায়ে সোলেমান কুড়াল দিয়ে আক্কাসের মাথায় আঘাত করে। গুরুতর জখম ও আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে আক্কাসের মৃত্যু হয়। এ ঘটনার প্রেক্ষিতে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলা রুজুর পর কালীগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম ত্রিশাল থানার অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে আসামীদের আটক করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শক্রবার সন্ধ্যায় থানা নিয়ে আসা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।’

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।