ঢাকামঙ্গলবার , ২৩ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

TITUL ISLAM
ফেব্রুয়ারি ২৩, ২০২১ ৫:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি,

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাউরায় সড়ক দুর্ঘটনায় আনছারুল হক মিলন নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি পাটগ্রাম উপজেলার লালমনিরহাট শাখার ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের ফাস্টট্র্যাক সার্ভিসের অফিসার ছিলেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

এলাকাবাসী জানায়, সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলযোগে পাটগ্রাম থেকে কালীগঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন মিলন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাসুম খান বলেন, নিহতের লাশ, মোটরসাইকেল ও ট্রাকটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তারা এলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।