ঢাকারবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে পৌর পিতা হলেন স্বপন পাটগ্রামে সুইট

TITUL ISLAM
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) রেজাউল করিম স্বপন।

রোববার সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ পৌরসভায় ভোটগ্রহণ চলে।

রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল হাসান বলেন, নারিকেল গাছ প্রতীকে রেজাউল করিম স্বপন পেয়েছেন ১১ হাজার ৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৫৫ ভোট।

এ দিকে পাটগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট বিপুল ভোট জয়লাভ করেছেন।

পাটগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার কামরুনাহার উপজেলা কন্ট্রোল রুম থেকে রাশেদুল ইসলাম সুইটকে বেসরকারিভাবে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানান, পাটগ্রাম পৌরসভায় নৌকার প্রতীকে রাশেদুল ইসলাম সুইট পেয়েছেন ১২ হাজার ৬১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন দুই হাজার ২২১ ভোট।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।