ঢাকাবৃহস্পতিবার , ৩১ ডিসেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মধ্যরাতে কম্বল হাতে শীতার্তদের কাছে জেলা প্রশাসক আবু জাফর

TITUL ISLAM
ডিসেম্বর ৩১, ২০২০ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।

মধ্যরাতে কম্বল হাতে শীতার্তদের কাছে ডিসি ঠান্ডায় কাবু ছিন্নমূল মানুষ। বিশেষ করে তীব্র শীতে বয়স্ক মানুষগুলোর কষ্ট সীমাহীন। সেই মানুষদের কষ্ট লাঘব করতে মধ্যরাতে কম্বল নিয়ে তাদের কাছে যাচ্ছেন জেলা প্রশাসক আবু জাফর (ডিসি) লালমনিরহাট।

বুধবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে হঠাৎ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়ন এর দুলালী গুচ্ছ গ্রামে ৩০ পরিবার, চন্দ্রপুর ইউনিয়ন এর টেপুরবাজার গুচ্ছগ্রামে ৪০ টি পরিবার সহ অন্যান্য শীতার্ত থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী ঘুমন্ত শীতার্ত মানুষের গায়ে কম্বল পরিয়ে দেন জেলা প্রশাসক (ডিসি) আবু জাফর ।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘এই শীতে লালমনিরহাট জেলার জেলার ৫ টি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না।

শীতার্ত মানুষের জন্য প্রতিটি জেলার জন্য বরাদ্দকৃত অনেক কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু করা হয়েছে।’

কম্বল বিতারণ কালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহঃ রাশেদুল হক প্রধান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন সহকারী কমিশনার টি এম রাহসীন কবির,সহকারী কমিশনার নয়ন কুমার সাহা, ডি আর আর ও, পি আইও ইউপি চেয়ারম্যান মেম্বার।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর দেয়া কম্বল নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকৃত দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য রাতের অন্ধকারে মানুষের পাশে দাঁড়াতে তিনি এ উদ্যোগ নেন।’

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।