ঢাকাশনিবার , ১৩ অক্টোবর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় আওয়ামীলীগ নেতার ভাইসহ জুয়া খেলার দায়ে ৬ জন গ্রেফতার

TITUL ISLAM
অক্টোবর ১৩, ২০১৮ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

হাতিবান্ধা সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দীঘির হাট এলাকায় মঙ্গলবার দুপুরে জুয়ার খেলার অপরাধে আওয়ামীলীগ নেতার ভাই ও সিঙ্গিমারী ইউনিয়ন বিএনপি’র সম্পাদক আব্দুল মোতালেবসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময় পশ্চিম হলদিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়ার খেলার সময় আরও ২ জনকে গ্রেফতার করেন হাতীবান্ধা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, সিঙ্গিমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা এম জি মোস্তফার ছোট ভাই বিএনপি’র ইউনিয়ন সম্পাদক আব্দুল মোতালেব, হাতীবান্ধা হাসপাতালের কর্মচারী ও ধুবনী গ্রামের আজিজার রহমানের পুত্র ফজলার রহমান, দঃ গড্ডিমারী গ্রামের আছানতুল্লাহ ডেম্বুর পুত্র শফিকুল ইসলাম শফি, নুরুল হকের পুত্র জয়নুল আবেদীন, পশ্চিম হলদিবাড়ী এলাকার সরমত আলীর পুত্র সেকেন্দার আলী ও দক্ষিণ পারুলিয়ার ছকর উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।