ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা

TITUL ISLAM
নভেম্বর ১৮, ২০২০ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা করেছেন ছাত্রীর বাবা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল ৭টায় বাসা থেকে আধা কিলোমিটার দূরে প্রাইভেট পড়তে গিয়েছিল ওই ছাত্রী। বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাঁশ ঝাড়ে নিয়ে তাকে ধর্ষণ চেষ্টা করেন চন্দ্রপুর গ্রামের মশিউর রহমান (২৭)। এ সময় এই ছাত্রীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত মশিউর রহমান পালিয়ে যান।

এ ঘটনায় আজ বুধবার বিকেলে মেয়েটির বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন লালমনিরহাট অনলাইন নিউজ কে জানান, ওই শিক্ষার্থীর বাবা কালীগঞ্জ থানায় একটি ধর্ষণের অভিযোগের চেষ্টার মামলা করেন।অপরাধীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।