ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাবি সাবেক শিক্ষার্থী শুভ হত্যার আসামীদের গ্রেফতারের দাবিতে নারীদের বিক্ষোভ সমাবেশ

TITUL ISLAM
অক্টোবর ১০, ২০২০ ৮:০২ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাকারিয়া বিন হক শুভ (২৮) হত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবিতে শনিবার ১০ অক্টোবর দুপুরে তার নিজ জেলা লালমনিরহাটের কালীগঞ্জে নারীদের বিক্ষোভ সমাবেশ করে নারী সমাজ ।

এতে বক্তব্য দেন শুভর বড় বোন হাসিনা ইয়াসমিন বিনতে হক মুন্নী,মা নুরজাহান হক ও মামী সুলতানা রাজিয়া মোস্তফা।

২৪ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ১/২৪ নং ভাড়া বাসা থেকে শুভর মরদেহ উদ্ধার করে মোহাম্মদপুর থানা পুলিশ। সেখানে স্ত্রী সহ বসবাস করতেন তিনি।

এ ঘটনায় শুভর বড়বোন হাসিনা নাজনিন বিনতে হক তুলি বাদী হয়ে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে শুভর স্ত্রী শেহনীলা নাজ ও শাশুড়ি আছমা বেগমসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত জাকারিয়া বিন হক শুভ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার(এমসি মোড়) এলাকার সাবেক কলেজ শিক্ষক মরহুম আব্দুল হকের ২য় পুত্র।

এর আগে এলাকাবাসী শুভহত্যার সুষ্ঠতদন্ত ও বিচারের দাবিতে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে মানববন্ধন ও বিক্ষোভ এবং লালমনিরহাট শহরের মিশনমোড়ে মানববন্ধন করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।