ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটের কালীগঞ্জে ছাহেরা মোটরসের নতুন শো-রুম চালু

TITUL ISLAM
জুলাই ২০, ২০২০ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে ছাহেরা মোটরসের নতুন শো-রুম চালু হয়েছে। উপজেলার তুষভান্ডার বাজারে (পূর্ব মাথা) আজ সোমবার, ২০ জুলাই বিকেলে শো-রুমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রবিউল হাসান। ছাহেরা মোটরস হিরো ব্রান্ডের মোটরসাইকেল বিক্রি করে থাকে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন ও উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা।

সেখানে আরও ছিলেন ছাহেরা মোটরসের স্বত্বাধিকারী সাদেকুজ্জমান মিঠু, হিরো মোটরসের টেরিটরি ম্যানেজার(সেলস) ওলিয়ুল ইসলাম, হিরো মোটরসের টেরিটরি ম্যানেজার( সার্ভিস) উজ্জল কুমার, ছাহেরা মোটরসের সার্ভিস সুপারভাইজার নুর আলম লিখন, সহকারী ম্যানেজার আব্দুল ওয়াহেদ ও  মেহেদী হাসান।

তুষভান্ডারে হিরোর বাজারজাতকারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, হিরোর সব মডেলের ওপর সহজ শর্তে ডাউন পেমেন্ট দিয়ে সহজ কিস্তিতে হিরো বাইক কেনা যাবে। হিরো তাদের এ অফারের নাম দিয়েছে  ‘আমার হিরো’। কিস্তিতে কেনা বাইকের রেজিস্ট্রেশন ফিও কিস্তিতে পরিশোধের সুবিধা রয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।