ঢাকারবিবার , ২১ জুন ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ক্ষমতার জোরে ১০ টি অসহায় পরিবারের রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী

TITUL ISLAM
জুন ২১, ২০২০ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

কালীগঞ্জ প্রতিনিধি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামে রাস্তা বন্ধ করে ১০ টি অসহায় পরিবারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের চিত্ত মাস্টার নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের পক্ষে শিশির( ৩২)।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মৌজা শাখাতি গ্রামের মৃত কালীপ্রাসাদ রায়ের পুত্র চিত্ত মাস্টার উক্ত গ্রামের দীর্ঘ দিনের চলাচলের সরকারী রেকর্ড ভুক্ত রাস্তা ক্ষমতার জোর দেখিয়ে বন্ধ করে দেওয়ায় ১০ টি পরিবারের চলাচলে প্রতিবন্ধকতার সৃস্টি হয়েছে। পরিবারগুলো বাজার হাট করতেও পারছে না।

এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগী পরিবার বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেয়। এ বিষয়ে শিশির জানান, এই রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে হাটে-মাঠে চলাফেরা করতে পারছি না। ফলে আমরা ১০ টি পরিবারের লোকজনের চরম অসহায় অবস্থায় দিন যাপন করতেছি। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রাস্তাবন্ধকারী চিত্ত মাস্টার কে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করেও পাওয়া যায়নি।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত করে উভয়পক্ষকে ডেকে পাঠানো হলে এক আসলেও আরেক পক্ষ না আসায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।