ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র মাহে রমজান ও করোনা ভাইরাসের মহামারিতে থেমে নেই চুরি

TITUL ISLAM
মে ১১, ২০২০ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারসংলগ্ন চিড়ারমিল নামক এলাকায় গতকাল রবিবার দিবাগত রাতে ভাই ভাই স্টোর নামে একটি দোকান চুরি হয়েছে। এ ঘটনায় ১১ মে সকালে দোকান মালিক জুয়েল আহমেদ কালীগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।

স্থানীয়রা জানান,করোনা ভাইরাসের মহামারি রোধে আইন শৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের কল্যানে কাজ করতে ব্যস্ত সময় পার করছে, ঠিক সেই সুযোগে ভাই ভাই স্টোরে গভীর রাতে চোরেরা দোকানের পিছন পাশ্বের টিনের দরজা কেটে কসমেটিকস,সিগারেট,তেল ও ক্যাশে রক্ষিত ৪৫ হাজর টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায়।

ভাই ভাই স্টোরের মালিক জুয়েল জানান, প্রতিদিনের মতো গতকাল রবিবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি যান। আজ সোমবার সকালে দোকান খুলে দেখেন ক্যাশ বাক্স ভাঙা। চোরেরা দোকানের টিনের দরজা কেটে মালামাল সহ ১ লক্ষ ৯৫ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে যায় বলে তিনি দাবি করেন।

অভিযোগের ভিত্তিতে আজ সোমবার সকাল সাড়ে ১২ টার দিকে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।