ঢাকাশনিবার , ২ মে ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রায় ৪ কোটি টাকা ভাতা বিতরণ

TITUL ISLAM
মে ২, ২০২০ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট ।।

লালমনিরহাটের আদিতমারীতে সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ৩ কোটি ৯৪ লক্ষ ৫৬ হাজার ৩ শ বিতরণ করা হয়েছে।
আদিতমারী উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনের সার্বিক তত্বাবধানে উপজেলার ৮টি ইউনিয়নের ২৪ হাজার বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে ভাতার ৩য় কিস্তির এ টাকা বিতরণ করা হয়।

আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রওশন আলী মন্ডল জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এর একান্ত প্রচেষ্টায় জানুয়ারী থেকে মার্চ/২০২০ এই তিন মাসের ভাতা ভাতাভোগীদের মাঝে দ্রুত বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ৪র্থ কিস্তির ভাতা সামনের সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে। তিনি সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে দ্রত ভাতা দেয়া সম্ভব হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।