ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় সাংবাদিকদের সুরক্ষায় পিপিই দিলেন জাতীয় পার্টি

TITUL ISLAM
এপ্রিল ২৩, ২০২০ ৫:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় করোনায় জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করে যাওয়া গনমাধ্যমকর্মীদের সুরক্ষায় পিপিই দিলেন উপজেলা জাতীয় পার্টি। গত বুধবার (২২ এপ্রিল) উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার গনমাধ্যমকর্মীদের হাতে পিপিই তুলে দেন। এছাড়া এখনো যারা পায়নি তাদেরকেও দেয়া হবে বলে জানান তিনি।

এ সময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক শরিফুল আহমেদ ও অর্থ সম্পাদক আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাতীবান্ধা প্রেসক্লাব সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি ইলিয়াস বসুনিয়া পবন জানান, এই উপজেলার গনমাধ্যমকর্মীরা যখন সুরক্ষা ছাড়াই করোনা পরিস্থিতি নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে তখন উপজেলা জাতীয় পার্টি’র এই মহত উদ্যোগ প্রশংসার দাবিদার।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফ শাহরিয়ার সিজার জানান, এই কঠিন সময়ে আমরা যখন নিজেদের সুরক্ষার জন্য পরিবারের সাথে ঘরে। তখন প্রশাসন, চিকিৎসকদের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তাই তাদের সুরক্ষার কথা ভেবে উপজেলা জাতীয় পার্টির এই ছোট্ট উদ্দ্যোগ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।