ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২০
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে করোনাভাইরাস মোকাবিলায় বাড়ি বাড়ি পৌঁছলো চাল, ডাল ও আলু

TITUL ISLAM
মার্চ ২৭, ২০২০ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।। 

করোনা ভাইরাস সংক্রামন ঠেকাতে বাহিরে বের হওয়া নিষেধাজ্ঞায় খাদ্য সংকটের আশংকায়
অস্বচ্ছল ও হতদরিদ্র ৩০০ পরিবারের মাঝে দুযোগ ব্যবস্হাপনা ও এাণ মন্ত্রণালয়ের অধিনে
বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে জরুরি এ ত্রাণসামগ্রী।

প্রথম দিনে ৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ বিতারণ করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় থাকা অস্বচ্ছল ও হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি বিতরণ করা হয় এসব ত্রাণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান-‌বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনা ভাইরাস সংক্রামন রোধে বাহিরে না বের হতে সরকারী ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

বাহিরে বের হতে না পারলে খাদ্যের সংকট দেখা দিবে রিকশা চালক দিন মজুরও ভিক্ষুকদের পরিবারে।

তাই ত্রাণ দুর্যোগ শাখার বরাদ্ধে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, ২কেজি আলু ও দুই কেজি ডাল মিলে একটি প্যাকেট করা হয়েছে।

এসব প্যাকেট আজ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে।

ত্রাণ পৌঁছে দেন কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, ইউএনও রবিউল হাসান,উপজেলা নির্বাহী অফিসার কালীগঞ্জ, ফেরদৌস আহমেদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রমুখ।

এ সময় করোনা সংক্রামন রোধে স্বাস্থ্য বিভাগ ও সরকারী নির্দেশনা মেনে চলতে সকলের প্রতি আহবান জানান রবিউল হাসান।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।