ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন যুবলীগ সভাপতি রেফাজ রাঙ্গা

TITUL ISLAM
আগস্ট ৮, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি: প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে।

পবিত্র ঈদুল আযহা ২০১৯ উপলক্ষে কালীগঞ্জ উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, প্রভাষক রেফাজ রাঙ্গা। তিনি বলেন, ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় ঈদ।

তিনি আরও বলেন বর্তমান সরকার দেশের দারিদ্র বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দুর করে মানুষের আর্থ-সামাজিক ও ধর্মীয় অবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করতে সক্ষম হয়েছে। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। তিনি আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই কামনা করেন।

ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।