ঢাকাসোমবার , ১৫ জুলাই ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে মফস্বল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

TITUL ISLAM
জুলাই ১৫, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে মফস্বল সাংবাদিক ফোরামের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সোমবার সকালে জেলার কাকিনা জে বি প্রি-ক্যাডেট স্কুলে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ধোধন করেন বীর মুক্তিযোদ্ধা আছের উদ্দিন।  পরে “মুক্তিযুদ্ধের গল্প” শিরোনামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক ফারুক হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন  কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, সহকারী শিক্ষক খোরশেদ হোসেন ও সাংবাদিক সবুজ আলী আপন।  শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা ইউনিটের সভাপতি খোরশেদ আলম সাগর ও সম্পাদক আসাদুজ্জামান সাজু।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা কমিটি’র সাংগঠনিক সম্পাদক নিয়াজ আহেম্মদ শিপন, হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক নুরনবী সরকার, সদস্য সচিব কাজী শাহ আলম, কালীগঞ্জ ইউনিটের আহবায়ক কমিটি’র সদস্য আজিজুল ইসলাম বারী, সহিদুল ইসলাম, সাংবাদিক শাহিনুর ইসলাম প্রান্ত, আসাদ হোসেন রিফাত, হাসান প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথিরা স্কুল মাঠে বিভিন্ন ফলজ গাছ রোপন করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।