ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে শতাধিক পরিবারে ঈদ উদযাপিত!

TITUL ISLAM
জুন ৪, ২০১৯ ৪:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে মঙ্গলবার  ঈদ উদযাপন করছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শতাধিক পরিবার।

সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। যা পরিচালনা করেন মওলানা ইমান আলী। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব পরিবারের সদস্যরা।ঈদের জামাতের প্রাধান খাদেম মাওলানা ইমান আলী জানান, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা মুন্সিপাড়ার মসজিদে এসে ঈদের নামাজ আদায় করেছেন।বুগুড়াপাড়া গ্রামের কায়দে আজম জানান, বাংলাদেশের নিয়মে রোজা ও ঈদ উৎসব পালন করলেও গ্রামবাসীর দেখাদেখি এ বছর তিনিও সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করেছেন এবং ঈদও উৎযাপন করছেন।

কালীগঞ্জ উপজেলার হাড়িশহরের মুন্সিপাড়ার ঈদগাহ মাঠের সভাপতি মওলানা মাছুম বিল্লাহ্ বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বিগত কয়েক বছর ধরে এই এলাকার মানুষ ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে-কদর, শবে মেরাজসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।