ঢাকারবিবার , ১৯ মে ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ইতালীর রোমে হাসান ইকবালের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

TITUL ISLAM
মে ১৯, ২০১৯ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পলি আক্তার ইতালী থেকে :
ঢাকা জেলার নবাবগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব ইতালী আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক হাসান ইকবালের ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে হাসান ইকবালের মরহুম বাবা,মা ও সদ্য প্রয়াত ভাই ইউসুফ ইকবালের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সোহেল ইকবাল, রানা ইকবাল, মাসুদ ইকবাল, আমজাদ ইকবাল, শাহিন ইকবাল, মোঃ কামাল হোসেন ইকবালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানী রোমের তুসকোলানায় মসজিদ-এ-উমর এ আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলন সিকদার মোঃ আশরাফুল হক ও প্রথম সচিব শেখ সালেহ আহমদ।

এছাড়াও কমিউনিটি ব্যক্তিত্ব কে.এম লোকমান হোসেন, আবদুর রশিদ, হাজী মোঃ জসিম উদ্দিন, আফতাব বেপারী, লুৎফর রহমান, মঞ্জুর আহমেদ মঞ্জু, আতিয়া রসূল কিটন, উজ্জল মৃধা, এনায়েত করিম, আলাউদ্দিন শিমুল সহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় হাসান ইকবাল তার পরিবারসহ সকল প্রবাসীদের জন্য দোয়া কামনা করেন।তিনি রমজান মাস থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজ গঠনের আহ্বান করেন।

শেষে মসজিদের ইমাম, বিশ্ব মুসলিম জাহানে শান্তি ও প্রবাসীদের সমস্যার সমাধান এবং সকলকে মুসলমানের মুক্তি সহ হাসান ইকবালের পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।