ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে নসিমনের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

TITUL ISLAM
ডিসেম্বর ৯, ২০২৪ ২:০৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় নসিমনের চাকায় পিষ্ট হয়ে তিথী রানী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ঢাকাইয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি রানী ওই এলাকার বিষ্ণু রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঢাকাইয়াটারী এলাকায় শিশুটির বাবা, স্ত্রী সন্তান নিয়ে নিজে অটোবাইক চালিয়ে বাড়ির পার্শ্ব রাস্তা থেকে লালমনিরহাট-চাপারহাট আঞ্চলিক মহাসড়কে প্রবেশের সময় চাপারহাট গামী একটি নসিমন তাদের ইজিবাইকে ধাক্কা দেয় এতে শিশু তিথি রানী নসিমনের চাকায়পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ-সময় তার বাবা-মা আঘাত প্রাপ্ত হয়েছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।