ঢাকাশুক্রবার , ২ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে সাবেক আনসার সদস্যসহ আটক ২

TITUL ISLAM
নভেম্বর ২, ২০১৮ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আটক ভুয়া ডিবি পুলিশসহ দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ রা নভেম্বর) দুপুরে ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পুলিশ।

আটককৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাজিরহাট এলাকার সোহরাব হোসেনের ছেলে সাবেক আনসার সদস্য মনিরুজ্জামান (৩২) ও তার বন্ধু একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানা (৩৩)।

পুলিশ সূত্রে জানাযায়, আদিতমারী উপজেলা সদরে বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় স্বর্নামতি ব্রিজ এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই বাচাই করতে অভিযান চালায় ট্রাফিক পুলিশের একটি দল। এ সময় হেলমেটবিহীন মনিরুজ্জামান নামে এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে কাগজপত্র ও হেলমেট নাই কেন জানতে চাইলে মনিরুজ্জামান নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেন। মোটরসাইকেলের আরোহী তার বন্ধু সোহেল রানাও তাতে সম্মতি দেন।

বিষয়টি সন্দেহ হলে ট্রাফিক পুলিশের সদস্যরা তাদের থানায় নিয়ে যান। পরে তারা তাদের প্রকৃত পরিচয় দিয়ে মনিরুজ্জামান নিজেকে আনসার সদস্য পরিচয় দিলেও পুলিশ নিশ্চিত হন মনিরুজ্জামান সাবেক আনসার সদস্য।

আদিতমারী থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিচ্ছিত করে জানান, শুক্রবার ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।