ঢাকাবুধবার , ১০ এপ্রিল ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতীবান্ধায় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে স্মারকলিপি প্রদান

TITUL ISLAM
এপ্রিল ১০, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট  প্রতিনিধি:
১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। বুধবার দুপুরে হাতীবান্ধা উপজেলা ইউনিট ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। পরে বিএমএসএফ’র অস্থায়ী কার্যালয়ে হাতীবান্ধা উপজেলা ইউনিটের আহবায়ক নুরনবী সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, হাতীবান্ধা প্রেসক্লাব আহবায়ক স্বপন কুমার দে, সদস্য সচিব ফারুক হোসেন নিশাত, সাবেক সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন, সাবেক সম্পাদক কাজী আলতাব হোসেন ও নূরল হক, বিএমএসএফ’র জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, জেটিভির প্রতিনিধি জাহাঙ্গির আলম রিকো, মোহনা টেলিভিশনের প্রতিনিধি শাহরুপ সুমন, বিএমএসএফ’র উপজেলা ইউনিটের যুগ্ন আহবায়ক কাজী শাহ আলম, দৈনিক আমাদের প্রতিদিনের প্রতিনিধি মহির খান, বাংলাদেশ প্রেস ডট কমের প্রতিনিধি শাহিনুর ইসলাম প্রান্ত, এস টিভি বাংলার প্রতিনিধি সেলিম স¤্রাট, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি আসাদ হোসেন রিফাত, আমার সংবাদের প্রতিনিধি আব্দুর রহিম প্রমুখ।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।