ঢাকাবৃহস্পতিবার , ১ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ আটক ৩

TITUL ISLAM
নভেম্বর ১, ২০১৮ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী জোসনা বেগম(২৩) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

বৃহস্পতিবার (১ লা নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। নিহত জোসনা ওই এলাকার হাবিবুর রহমান হাবীবের স্ত্রী।

আটকরা হলেন- নিহত গৃহবধূর স্বামী হাবিবুর রহমান হাবীব ও তার বাবা-মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যায় জোসনাকে বেধড়ক মারপিট করেন তার স্বামী হাবীব ও তার বাবা-মা। মারপিটের একপর্যায়ে ওই গৃহবধূর মৃত্যু হলে তার মুখে বিষ ঢেলে দেয় স্বামী হাবীব ও তার বাবা-মা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা ঘাতক স্বামী হাবিব ও তার বাবা-মাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সন্দেহজনকভাবে স্বামী হাবিব ও তার বাবা-মাকে আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত হতে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে হাবিবের বাবা ও মায়ের নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।