ঢাকাবৃহস্পতিবার , ১ নভেম্বর ২০১৮
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়ি আটক

TITUL ISLAM
নভেম্বর ১, ২০১৮ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১লা নভেম্বর) দুপুরে উপজেলার কৈটারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার কৈটারী এলাকার মুনসুর আলীর ছেলে সাদিকুল ইসলাম (৪০), ঘনোশ্যাম এলাকার মৃত দয়াল চন্দ্রের ছেলে ফুলদাস (৫৫), একই এলাকার মোবারক হোসেনের ছেলে মনোয়ারুল ইসলাম ওরফে মনোয়ার (৩৫)।

উপজেলার পাগলারপাড় এলাকার মৃত রহমতউল্ল্যাহর ছেলে সিরাজুল ইসলাম (৪৮), হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে হোসাইনুর রহমান (৩৭), একই এলাকার মৃত শুক্কর আলীর ছেলে ইয়াকুব আলী (৩৮)।

এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশের উপ-পরির্দশক (এসআই) বাদল কুমার জানান, কালীগঞ্জ উপজেলার কৈটারী এলাকায়।

৬ জুয়াড়ি প্রকাশ্যে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রকাশ্যে জুয়া খেলার সময় হাতে নাতে তাদেরকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন এ ঘটনার সত্যতানিচ্ছিত করে বলেন, তাদরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।