ঢাকাবুধবার , ৬ মার্চ ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

TITUL ISLAM
মার্চ ৬, ২০১৯ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত পালসার ১৫০ সিসি একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (৬ মার্চ) দুপুরে দুপুরে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার দোয়ানী পুলিশ ফাঁড়ির সদস্যরা তিস্তা ব্যারাজ চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাদের হাতেনাতে আটক করে।
আটকৃতরা হলো পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ঝাড়পাড়া গ্রামের মৃত তনছের আলীর ছেলে মমিনুল ইসলাম (২২) ও একই উপজেলার কালীগঞ্জ গ্রামের মৃত মহেষ চন্দ্র রায়ের ছেলে হরেন্দ্র নাথ রায় দেবাশীষ (২৫)।
দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আফাজুল নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে ফাঁড়ির পুলিশ সদস্যরা তিস্তা ব্যারাজ চেকপোস্টে আটকরে চেষ্টা করলে তারা ব্যবাহারকৃত মোটরসাইকেল দিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। সময় তাদের তল্লাশী করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।