ঢাকাবুধবার , ৬ মার্চ ২০১৯
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

TITUL ISLAM
মার্চ ৬, ২০১৯ ৭:০১ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট প্রতিনিধিঃ
সবাই মিলে ভাব,নতুন কিছু কর, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো এ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার(৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়েজনে এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ,জেলা পুলিশং কমিটির সম্পাদক ও সহকারী অধ্যাপক মিজানুর রহমান,কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ক্রেডিট সুপারভাইজার মঈনুল ইসলাম।
উপজেলা প্রশাসনের সমানে সকাল ১১টায় অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আক্তার বানু। মানববন্ধনে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সকলে অংশগ্রহন করেন। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলেছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।