ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না মজিদার !

TITUL ISLAM
আগস্ট ২০, ২০২৪ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল,লালমনিরহাট।

মজিদা বেগম -বয়স প্রায় ৬৫ বছর। পরিবারে অভাব-অনটনের সংসারে এখন বোঝা তিনি। গত এক বছর ধরে বিছানা থেকে উঠে চলাফেরা করতে পারছে না মজিদা বেগম। শুকিয়ে গেছে হাত-পা। তবে কী জন্য এ অবস্থা শরীরের তাও ঠিকমতো বলতে পারছেন না তিনি। কারণ অভাবের সংসারে অর্থ সংকটে মায়ের চিকিৎসা করাতে পারছেন ছেলে ।

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের পাকার মাথা এলাকার মৃত্যু আব্দুর রহিমের স্ত্রী মজিদা বেগম তার ছেলে শাফিউল ( রিকশা চালক) বলেন, এমনিতেই তো লিভার টিউমার,তার উপর আবার ডাঃ বলেছে লিভারে নাকি ক্যান্সার। তার চিকিৎসার ব্যয়ে প্রায় নিঃস্ব হয়ে গেছি।
দিন দিন মায়ের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে।
টাকার জন্য একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে মায়ের চিকিৎসাও করাতে পারছি না।

তার উপর গত দশদিন থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে লিভার টিউমার,
অপারেশন জরুরি ভাবে করাতে হবে কিন্তু টাকার অভাবে তাও পারছিনা ধারদেনা করে এলাকায় ডাক্তার দেখালেও তারা বলেছেন,
শরীরের যে অবস্থা তার জন্য উন্নত চিকিৎসা প্রয়োজন।

অসুস্থ মাজেদা বলেন, আমার শরীরে কী রোগ হয়েছে তা ঠিকমতো নির্ণয় করতে পারছি না। পরিবারের অবস্থাও ভালো না। তারাও এখন অসহায়।

ছেলে প্রতিদিন আমায় জড়িয়ে ধরে কান্না করে, ভাবেন হয়তো বেশিদিন বাঁচবো না। চিকিৎসা না করাতে পারলে হয়তো সত্যি সত্যিই বেশিদিন বাঁচবো না। আমি বাঁচতে চাই। তাই সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করছি; আমার চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন তা দিয়ে যেন বিত্তবানরা আমার পাশে দাঁড়ান।

সহযোগিতার জন্য বিকাশ নাম্বার
01722399303 ( ভাতিজা)

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।