ঢাকাশনিবার , ৬ মে ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আদিতমারীতে ৬ জুয়াড়িকে কারাদণ্ড

TITUL ISLAM
মে ৬, ২০২৩ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট: জেলার আদিতমারী উপজেলায় ছয়জন জুয়াড়িকে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০০ টাকা করে ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

শনিবার (৬ মে) দুপুরে তাদের এ সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওজাতুল জান্নাত।

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার আব্দুল আউয়ালের ছেলে আলম মিয়া (৩০), একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মিজানুর রহমান (২৯), মৃত আনছার আলীর ছেলে শহিদুল ইসলাম সাইদুল (৪৫), মৃত মনছুর আলীর ছেলে মোজাম্মেল হক (৫১), মৃত নুরুল হকের ছেলে মমিনুর ইসলাম (৩৫) ও আফতাব আলীর ছেলে একরামুল হক (৩৫)।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, দীঘলটারী গ্রামের মিজানুর রহমানের বাড়িতে জুয়ার আসর বসেছে -এমন গোপন খবরে শনিবার সকালে সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ওই ছয় জুয়াড়িকে আটক করে পুলিশ।

দুপুরের দিকে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে দোষ স্বীকার করায় তাদের কারাদণ্ড ও জরিমানা করেন বিচারক।

পরে সাজাপ্রাপ্তদের লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।