ঢাকারবিবার , ১ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে উত্তর দলগ্রাম বিএএডি মাদরাসায় বই উৎসব

TITUL ISLAM
জানুয়ারি ১, ২০২৩ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

উৎসব মূখর পরিবেশে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম আনছারিয়া আজিমিয়া দাখিল মাদরাসায় নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।

বছরের প্রথম দিন নতুন ও ঝকঝকে বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা।

কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। নতুন বইয়ের মৌ মৌ গন্ধে মুখরিত হয়ে উঠে মাদরাসা প্রাঙ্গণ।

রবিবার (১লা জানুয়ারি ) সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে ২০২৩ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়। আগত উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেছেন, নতুন বছরে নতুন বই পেয়ে খুশি তারা।

এসময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মুরশিদ হক, মাদরাসা সুপার আব্দুল খালেক,সহঃ সুপার আবুবকর সিদ্দিক,এবতেদায়ী প্রধান আলহাজ্ব একরামুল হক,
নুর ইসলাম বিএসসি,আসাদুজ্জামান বিএসসি,
শামিমা আক্তার,আফিকা বেগম,মোহছেনা বেগম
শামসুল হুদা,গোলাম মোস্তফা খাঁন, সহিদার রহমানসহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

এছাড়াও কালীগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই বই উৎসব পালিত হয়েছে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।