ঢাকাশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

তিস্তায় শখ করে মাছ ধরতে গিয়ে পেল রুপালি ইলিশ

TITUL ISLAM
নভেম্বর ৪, ২০২২ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল,লালমনিরহাট ।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে জেলের জালে ধরা পড়েছে রুপালী ইলিশ। শুক্রবার(৪ নভেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্ল্যারহাট এলাকায় তিস্তা নদী থেকে ইলিশটি ধরা পড়ে।

জানা গেছে, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে একই উপজেলার আমিনগঞ্জ এলাকার আনোয়ার হোসেন শখের বসে ৪জন জেলের সাথে তিস্তা নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরতে ধরতে ভুল্ল্যারহাট এলাকায় পৌছলে তার ঝাকি (পাকজাল) জালে অন্যান্য মাছের সাথে একটি রুপালী ইলিশ ধরা পড়ে। প্রায় ৫শত গ্রাম ওজনের এ রুপালী ইলিশ পেয়ে আনোয়ার হোসেন বেশ খুশি।

তিস্তা নদীতে জেলেদের জালে রুপালী ইলিশ ধরার খবরে স্থানীয়রা দেখতে ভিড় জমায়। তবে খবর পাওয়া পর্যন্ত মাছটি বিক্রি করা হয়নি। আনোয়ার হোসেন বলেন, শখের বসে বাড়ির ঝাকি জাল নিয়ে স্থানীয় জেলেদের সাথে তিস্তা নদীতে মাছ ধরতে যাই। ভুল্ল্যারহাট এলাকায় পৌছলে আমার জালে রুপালী ইলিশ মাছ উঠে। শখ করে মাছ ধরতে গিয়ে আমার জালে রুপালী ইলিশ ধরা পড়বে ভাবতেও পারিনি।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।