ঢাকাবৃহস্পতিবার , ১ সেপ্টেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ ও দূর্নীতিঃ
  3. আইন – আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. মুক্ত কলাম
  11. রাজনীতি
  12. লালমনিরহাট
  13. লিড নিউজ
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু

TITUL ISLAM
সেপ্টেম্বর ১, ২০২২ ৭:২০ পূর্বাহ্ণ
Link Copied!

রাহেবুল ইসলাম টিটুল  লালমনিরহাট।

লালমনিরহাটের কালীগঞ্জে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির ভারচুয়ালু উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।

এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক,
ওসি তদন্ত কালীগঞ্জ মাহবুবুর রহমান, মজিবর রহমান, নুর ইসলাম আহমেদ, আমিরুল ইসলাম হেলাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা। আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।

উপজেলায় টিসিবির কার্ডধারী পরিবার মাসে দুই’বার করে চাল কিনতে পারবেন। তবে সাধারণ ভোক্তারা ৫ কেজি করে চাল প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন।

খাদ্য অধিদফতর জানিয়েছে, কালীগঞ্জ উপজেলার দুই টি পয়েন্টে ৩০ টাকা কেজি দরে দৈনিক ৪ টন চাল বিক্রি করা হবে। সেটি দুইটি পয়েন্টে ৮ শত মানুষ নিতে পাবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।