রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জে টিসিবি কার্ডধারী ও সাধারণ ভোক্তাদের মধ্যে ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় স্বল্প মূল্যে চাল বিক্রির ভারচুয়ালু উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- কালীগঞ্জ
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান,
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক,
ওসি তদন্ত কালীগঞ্জ মাহবুবুর রহমান, মজিবর রহমান, নুর ইসলাম আহমেদ, আমিরুল ইসলাম হেলাল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তারা। আগে থেকে ঘোষণা দেওয়ায় চাল বিক্রির উদ্বোধনী দিনেই ক্রেতাদের উল্লেখযোগ্য ভিড় ছিল।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন, দরিদ্র ভোক্তা পর্যায়ে খাদ্য পণ্য সহজলভ্য করতে সরকার এ উদ্যোগ নিয়েছে। আমরা আশাকরি এর ফলে দরিদ্ররা উপকৃত হবেন।
উপজেলায় টিসিবির কার্ডধারী পরিবার মাসে দুই’বার করে চাল কিনতে পারবেন। তবে সাধারণ ভোক্তারা ৫ কেজি করে চাল প্রয়োজন অনুযায়ী কিনতে পারবেন।
খাদ্য অধিদফতর জানিয়েছে, কালীগঞ্জ উপজেলার দুই টি পয়েন্টে ৩০ টাকা কেজি দরে দৈনিক ৪ টন চাল বিক্রি করা হবে। সেটি দুইটি পয়েন্টে ৮ শত মানুষ নিতে পাবে।
তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। সংবাদ টি শুধু মাত্র অনলাইন ভার্সনের জন্য প্রযোজ্য ....
Copyright © 2026 লালমনিরহাট অনলাইন নিউজ. All rights reserved.